শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৯:৫৩ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০৯:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওষুধ প্রস্তুতকারি প্রকিষ্ঠান আ্যস্ট্রাজেনেকার বিরুদ্ধে আবারো ইউরোপিয়ান ইউনিয়নের মামলা

মাহামুদুল পরশ: [২] মঙ্গলবার বেলজিয়ামের আদালতে মামলাটি করা হয়েছে। এই মামলার ফলে আ্যস্ট্রাজেনেকার জরিমানা গুনতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

[৩] এর আগে গত এপ্রিলের শেষের দিকে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলো ইইউ। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাসের টিকা সরবরাহে বিলম্ব করেছে। তবে অ্যাস্ট্রাজেনেকার দাবি ছিলো এই মামলাটি সম্পূর্ন ভিত্তিহীন। তারা দাবি করেছিলো চুক্তির শর্ত ভঙ্গ করেনি। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আগামী জুন মাস শেষ হওয়ার আগেই এই মামলার রায় ঘোষণা হতে পারে।

[৪] মামলার বিষয়ে এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকার আইনজীবী বলেন, এই মামলার কোনো প্রয়োজনই নেই। কারণ এর মধ্যে এই সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে।

[৫] বেলজিয়ামের আদালতে মঙ্গলবারের মামলার বিষয়ে শুনানির সময় ইইউর আইনজীবী রাফায়েল জাফেরালি আদালতের কাছে আরজি জানান, আদালত যেন অ্যাস্ট্রাজেনেকাকে আগামী জুন মাস শেষ হওয়ার আগেই ১২ কোটি ডোজ টিকা সরবরাহের আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়