শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:৩২ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো প্রমাণিত নয় শাকিববীহিন অপু-বুবলী কতোটা নির্ভরশীল তারকা

ইমরুল শাহেদ: বাংলায় একটা প্রবাদ আছে, বট গাছের নিচে অনেক উর্বরা শক্তি থাকলেও বড় আকারের কোনো গাছ হয় না। ঢাকার চলচ্চিত্রের ক্ষেত্রে এটা বোধহয় অনেক বেশি প্রযোজ্য। রাজ্জাক তনয় বাপ্পারাজ, সম্রাট চলচ্চিত্রে এসেছিলেন। সম্রাট যেমন তেমন, বাপ্পারাজ ছিলেন একজন সুঅভিনেতা। তারপরও রাজ্জাকের উত্তরাধিকার হিসেবে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে পারেন নি।

আনোয়ারার মেয়ে মুক্তি সুপারহিট ছবি দেওয়া সত্তে¡ও চলচ্চিত্রে টিকে থাকতে পারেননি। এটা সাধারণত হয়ে থাকে ইমেইজ ভেঙ্গে এগিয়ে যেতে না পারার কারণে। কিন্তু মুম্বাই চলচ্চিত্র এক্ষেত্রে একেবারেই ভিন্ন। সেখানে প্রজন্মান্তরে একই পরিবার থেকে অনেক তারকা তৈরি হয়েছে। এদেশেও অবশ্য একই পরিবারের তিন জন তারকা রয়েছেন। তারা হলেন সুচন্দা, ববিতা ও চম্পা। তিনজন তিন ঘরানার হলেও এক স্থানে এসে ববিতা ও চম্পার মধ্যে একটা মিল আছে।

তারা দু’জনই সুকুমার মনোবৃত্তির শিল্পশোভন চলচ্চিত্রে অভিনয় করেছেন। একজন হয়েছেন সত্যজিৎ রায়ের অনঙ্গ বৌ, আরেকজন হয়েছেন গৌতম ঘোষ নির্মিত ‘পদ্মানদীর মাঝি’ ছবির মালা। কিন্তু এখন তারা প্রতিষ্ঠিত ইমেইজকে না ভেঙ্গে আস্তে আস্তে সরে যাচ্ছেন। অন্যদিকে কেউ কেউ একেবারেই ছিটকে পড়ছেন। শাকিব খানের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত অপু বিশ্বাস নিজেকে এখনো অন্য নায়কের সঙ্গে প্রমাণ করতে পারেননি যে, তারও নিজস্ব একটা ইমেইজ আছে, যা বাণিজ্যিকভাবে সফল।

এছাড়া পারিবারিক নানা জটিলতার কারণে অপু বিশ্বাস দীর্ঘদিন থেকে পর্দা বিচ্ছিন্ন। সম্প্রতি তার একটি ছবি মুক্তি পেয়েছে। সেটা কোথায় কিভাবে প্রদর্শিত হয়েছে, তা বেশির ভাগ দর্শকই জানেন না। টিভি প্রিমিয়ারের সঙ্গে মূলধারার দর্শক এখনো অভ্যস্ত হয়ে ওঠেননি। একই কথা বুবলীর বিষয়েও। তিনি দু’একটি ছবি শাকিব খানকে বাদ দিয়ে করলেও ঘুরেফিরে শাকিবের ছায়াতলেই আশ্রয় নিচ্ছেন। এখনো তিনি প্রমাণিত নন যে, শাকিবকে বাদ দিয়েই দর্শক তার বিষয়ে আগ্রহী। সেটা তিনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে তাকেও ঘুটিয়ে যেতে হবে। ইতোমধ্যেই এসব তারকাদের কারো কারো জনপ্রিয়তা হ্রাস পেতে শুরু করেছে বলে ব্যবসায়ী মহল থেকে শোনা যাচ্ছে।

  • সর্বশেষ