শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামুনুল হককে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে সিটিটিসি

মাসুদ আলম: [২] রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, মামুনুল হকের বিষয়ে আমাদের কর্মকর্তারা বিভিন্ন সময়ে আপনাদের তথ্য জানিয়েছেন। মামুনুলের সঙ্গে জঙ্গিদের সম্পর্কের বিষয়ে কিছু কথাবার্তা উঠে এসেছে। এই বিষয়গুলো নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো।

[৩] শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে আনসার আল ইসলামের ৪ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আর বসিলায় হেফাজত নেতা মামুনুলের আধিপত্য ছিলো, তার সঙ্গে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় এসেছে।

[৪] এর আগে রিমান্ডে থাকা মামুনুলের বিষয়ে পুলিশ জানায়, ভগ্নিপতি নেয়ামত উল্লাহর মাধ্যমে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ হয় তার। ২০০৫ সালে তিনি পাকিস্তানে যান এবং সেখানে ৪০ দিন অবস্থান করেন। পরে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরেন। দেশে এসে বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটান।

[৫] পাকিস্তানের ‘তেহেরিক-ই-লাব্বায়িক’ নামে সংগঠনের আদলে তারা হেফাজতে ইসলাম বাংলাদেশকে গঠন করে পাকিস্তান বা আফগানিস্তানের মতো এ দেশকে গড়ে তুলতে চেয়েছিলো। গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। দেশজুড়ে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়