শিরোনাম
◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড ◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনা‌পো‌লে ই‌মি‌গ্রেশন কার্যক্রম সকাল ৮ টা থে‌কে বি‌কেল ৩ টা পর্যন্ত

র‌হিদুল খান : [২] করোনা সংক্রমণ পরিস্থিতি কারণে ভারতে আরো ১৪ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারিসহ বিভিন্ন শর্ত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংক্ষিপ্ত করা হয়েছে বেনাপোলসহ সকল স্থলপথে চেকপোস্ট ইমিগ্রেশন কার্যক্রম।

[৩] ছাড়পত্র আছে এমন পাসপোর্টধারী যাত্রীরা সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।এর আগে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিন স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছিল । ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে আবারও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে ।

[৪] শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নিদের্শনার একটি পত্র পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।

[৫] এদিকে দিন দিন ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েই চলেছে। শেষ পর্যন্ত তার ছোয়া লেগেছে বাংলাদেশে। ভারত ফেরত ৬ জন যাত্রীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশ জুড়ে এখন আতঙ্ক। প্রথম নিষেধাজ্ঞার পর গত ১৩ দিনে ভারত থেকে ফিরেছে ২ হাজার ৫৬০ জন বাংলাদেশি। এদের মধ্যে ১৭ জন করোনা পজিটিভ। এসব যাত্রীরা ভারতে গিয়ে আক্রান্ত হয় বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়। আক্রান্ত যাত্রীরা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে যশোর করোনা রেড জোনে রয়েছে।

[৬] যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, করোনা আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। অন্যান্য যাত্রীদের বেনাপোল, যশোর, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন আবাসিক হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জটিল মুমূর্ষু রোগীদের হাসপাতালের কোয়ারেন্টাইনে সুযোগ দেয়া হচ্ছে।

[৭] বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, প্রতিদিন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে থেকে ৪৫০টির মতো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। তবে এ চালকদের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

[৮] ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, নতুন করে আবারো ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছে না । তবে নিষেধাজ্ঞার আগে যারা ভারত ও বাংলাদেশের মধ্যে আটকা পড়েছিল তারা ভারতে বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন। এখন থেকে ইমিগ্রেশন কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ