শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউর আবাসিক হোস্টেল সংস্কারের আশ্বাস প্রদান: উপচার্য

শাহীন খন্দকার: [২] শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ-ব্লকে শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল পরিদর্শনকালে, হল প্রভোস্টের সাথে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভায় একথা বলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকার জন্য কোনো পূর্ণাঙ্গ হল নেই। সভায় একটি পূর্ণাঙ্গ আবাসিক হল নির্মাণের উপর গুরুত্বারোপ করেন এবং বর্তমানের আবাসিক হোস্টেলটি সংস্কারের আশ্বাস প্রদান করেন তিনি।

[৩] সভায় হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান হল পরিচালনার নীতিমালাসহ হল সংক্রান্ত সংবিধি, প্রবিধানের খসড়া উপাচার্য নিকট হস্তান্তর করেন। সভায় হলের নামকরণ করার বিষয়েও আলোচনা হয়।

[৪] এছাড়াও উপচার্য নিজ কার্যালয়ে প্রশাসনিক মিটিং, চাকুরী স্থায়ীকরণ এবং জুমে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির কার্যকরী কমিটির দ্বিতীয় মাসিক সভায় অংশগ্রহণ করেন। তিনি সারা দেশে চক্ষু চিকিৎসার উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেন।

[৫] এদিকে কনভেনশন সেন্টারে চলমান কঠোর লকডাউনের মাঝেও মোট ১৫৫০ জন কোভিড ১৯ দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন । এছাড়া শনিবার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩৫ হাজার ৮ শত ৫৪ জন। বেতার ভবনের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ১ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৪ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।

[৬] বেতার ভবনের ফিভার ক্লিনিকে এপর্যন্ত ৯৪ হাজার ৪১০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮ শত ২২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৮৪ জন। বর্তমানে ভর্তি আছেন ৯০ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়