শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টেনের পঞ্চম আসরের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: [২] আবু ধাবি টি-টেন লিগের এবারের আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। আসন্ন এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। ৬  মে, বৃহস্পতিবার, টুর্নামেন্টটির আয়োজক কমিটি এমনটাই জানিয়েছে।

[৩] সর্বপ্রথম ২০১৭ সালে চারটি দল নিয়ে আয়োজন করা হয়েছিল দশ ওভারের এই টুর্নামেন্ট।পরবর্তীতে এই স্বল্প ওভারের টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। এ কারণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্ট চেয়ারম্যান সাজি উল মালিক।

[৪] তিনি বলেছেন, এটা গর্বের বিষয় ২০১৭ সালে মাত্র ৪টি দল নিয়ে আমরা যাত্রা শুর করেছিলাম। এটাই এখন বিশ্ব ক্রিকেট সূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা দারুণ ভালোলাগার মুহূর্ত যখন বিশ্বের সেরা ক্রিকেটাররা এই জনপ্রিয় ফরম্যাটে খেলে এবং তরুণ ক্রিকেটারদের বিকশিত হওয়ার জন্যও এটা দারুণ সুযোগ।

[৫] চলতি বছরের ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস। এই দিবসটিকে আকর্ষনীয় করে তুলতে ১৫ দিনের এই টুর্নামেন্টটি আরও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে।

[৬] এ প্রসঙ্গে সাজি বলেছেন, আবু ধাবি ক্রিকেটের সঙ্গে মিলে আমরা আমরা আরও বড় পরিসরে আরব আমিরাতের ৫০তম বার্ষিকী উৎযাপন করবো এবং ভক্তদের আমরা ভিন্ন অভিজ্ঞতার সুযোগ করে দেব। - আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়