শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুমি পালাতে পারবে না, আমি তোমাকে খুন করব’, তাই হলো

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডনের বাসিন্দা মাইরা জুলফিকার (২৫) খুন হওয়ার আগে পুলিশের কাছে তার জীবনের হুমকির কথা জানিয়ে নিরাপত্তা চেয়েছিলেন।

২০ এপ্রিল মাইরা এক ব্যক্তির নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেন। তাতে উল্লেখ করেন, এক ব্যক্তি তাকে বন্দুক দেখিয়ে অপহরণ করে। তার কয়েকদিন আগে তার ওপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে।

সেসময় তিনি বেঁচে যান। কিন্তু ওই ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলেছিল, ‘তুমি পালাতে পারবে না, আমি তোমাকে খুন করব।’

সবশেষ গত ৩ মে তিনি লাহোরে নিজ ফ্ল্যাটের ভেতর খুন হন। এরপর থানায় মামলা হয়। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

আইনি নথিপত্র থেকে জানা গেছে, মাইরাকে হুমকি দিচ্ছিল দুজন পুরুষ, তারা দুজনেই তাকে বিয়ে করতে চেয়েছিল।

পাকিস্তানের পুলিশ হত্যার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত অব্যাহত রয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছ।

মাইরাকে দুবার গুলি করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করেও হত্যা করা হতে পারে।

মাইরা পারিবারিক একটি বিয়েতে যোগ দিতে দুই মাস আগে মা-বাবার সাথে পাকিস্তানে যান। তার বাবা-মা ব্রিটেনে ফিরে গেলেও তিনি পাকিস্তানেই থেকে যাবার সিদ্ধান্ত নেন।

০৪ মে লাহোরে মাইরা জুলফিকারের দাফন হয়। সেখানে তার বাবাও উপস্থিত ছিলেন।

ব্রিটেনের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, মাইরা বেলজিয়ামের নাগরিক। তবে তিনি পূর্ব লন্ডনের ফেলথাম শহরে থাকেন। মিডেলসেক্স ইউনিভার্সিটিতে তিনি আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন।

সূত্র: বিবিসি, স্কাই নিউজ

  • সর্বশেষ