শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবির উপাচার্য আব্দুস সোবহানের মেয়াদ শেষ, আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন নতুন উপাচার্য

মঈন উদ্দীন: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের দায়িত্ব শেষ হচ্ছে বৃহস্পতিবার। ২০১৭ সালের ৭ মে উপাচার্য পদে দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতির নানা অভিযোগে তাকে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয় আগের মেয়াদে ২০০৯ সালে প্রথমবার উপাচার্যের দায়িত্ব গ্রহণের পরও নজির রেখেছিলেন নানা দুর্নীতির। বিদায়ক্ষণে বিতর্কের মুখেই বিদায় নিচ্ছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। শিক্ষক নিয়োগ নীতিমালার পরিবর্তন করে নিজ মেয়ে ও জামাতাকে নিয়োগ- রাষ্ট্রপতিকে অসত্য তথ্য দিয়ে অবসরগ্রহণ, বিভিন্ন নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ বিস্তর অভিযোগ নিয়ে বিদায় নিচ্ছেন তিনি।

[৩] মেয়াদের শেষ সময়ে এসেও বিতর্ক তার পিছু ছাড়েনি। সর্বশেষ গত রোববার বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটিতে অনিয়মের চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীরা উপাচার্যের বাসভবন, প্রশাসনিক ভবন ও সিনেট ভবনে তালা ঝুলিয়ে দেয়। তাদের বাঁধার মুখে ফিন্যান্স কমিটির সভা স্থগিত হয়ে যায়।এদিকে কে হচ্ছেন রাবির নতুন উপাচার্য? এই নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, রাবিতে উপাচার্য হওয়ার দৌড়ে আছেন বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।

[৪] রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান আহ্বায়ক ও প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান ভিসি হওয়ার দৌড়ে আছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে। রাবির ভিসি হিসাবে ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাসেম আলোচিত আরেক নাম।

[৫] ভিসি হিসেবে আলোচিত অন্যদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক জিনাত আরার নামও রয়েছে। তার পারিবারিক ঐতিহ্যও আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। তার বাবা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন। অধ্যাপক জিনাত আরা রাবিতে উপাচার্য হলে-এটা হবে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রথম নারী উপাচার্য। রাবির আগামী উপাচার্য পদের জন্য বাংলার অধ্যাপক সফিকুন্নবী সামাদীর নামও আলোচিত।

  • সর্বশেষ