শিরোনাম
◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ০১ মে, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন মাসে ১৩ গৃহশ্রমিক হত্যা-নির্যাতনের শিকার

মাসুদ আলম: [২] চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় তিনজন কর্মক্ষেত্রে ও একজন কর্মক্ষেত্রের বাইরে প্রাণ হারান। দুইজন আত্মহত্যা করেছেন। এছাড়াও নিহতদের মধ্যে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন দুইজন এবং অজ্ঞাতনামা একজন তীব্র মানসিক নির্যাতনের শিকার হন। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে চরম নিপীড়নের শিকার হয়েছেন ছয়জন।

[৩] শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এ তথ্য প্রকাশ করেন। দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। ঢাকাসহ সারাদেশে যারা গৃহকর্মী হিসেবে কাজ করে, তাদের ৯৫ ভাগের বেশিই নারী। বিলস্-এর জরিপে দেখা গেছে যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হয়েছেন তাদের অধিকাংশের বয়স ১৬ থেকে ৩৩ বছরের মধ্যে।

[৪] সংগঠনটি বলছে, বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক নির্যাতনের ঘটনায় অর্থ ও চাপের মুখে সমঝোতা করা হয়। গৃহকর্মী বা তাদের পরিবারের সদস্য অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় মামলা মকদ্দমায় যেতে চান না বা যেতে সাহস পান না। প্রভাবশালীরা অনেক নির্যাতনের ঘটনা ধামাচাপা দিয়ে ফেলেন।

[৫] বিলস সুনীতি প্রকল্প এবং গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। এছাড়া মনিটরিং সেলের মাধ্যমে ঘটনার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণে সহায়তা, ক্ষতিগ্রস্তদের সঙ্গে ট্রেড ইউনিয়নের মাধ্যমে যোগাযোগ এবং সার্বিক সহায়তা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ