শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:২৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ৯৯৯এ কল দিয়ে অস্ত্র ও গুলি’সহ এক ব্যক্তিকে পুলিশে দিলো স্থানীয় লোকজন

অহিদ মুুকুল : [২] তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অস্ত্র মহড়া দেওয়ার সময় নূর হোসেন প্রকাশ রৌশন (৫৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

[৩] শনিবার দুপুরে আটককৃত ব্যক্তিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃত নূর হোসেন রৌশন মোশাকপুর গ্রামের মৃত এছাক মিয়ার ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে পশ্চিম মোশাকপুর জামে মসজিদে রমজান মাসের ১০দিন এতেকাফে থাকার বিষয় নিয়ে মুসল্লিদের সাথে মসজিদ কমিটির আলোচনা চলছিল। আলোচনা চলাকালে কমিটির সভাপতি বেলায়েত হোসেন ও সেক্রেটারি নূর হোসেন রৌশনের সাথে মুসল্লিদের বাকবির্তক শুরু হয়।

[৫] এসময় স্থানীয় মুসল্লি আবদুল আজিজ মসজিদের পবিত্রতা রক্ষায় সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে রৌশন মুসল্লি আজিজকে মারধর করে এবং তার লোকজনকে অস্ত্র নিয়ে আসতে বলে।

[৬] কিছুক্ষণ পর রশিদ (১৮), লাল চাঁন (১৮) ও আব্দুস সালাম (১৮) অস্ত্র নিয়ে মসজিদের সামনের সড়কে অবস্থান করে। বিষয়টি টের পেয়ে উপস্থিত মুসল্লিরা একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া করে রশিদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করে।

[৭] এসময় বাকিরা পালিয়ে গেলেও রৌশনকে আটক করে স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে বিকেলে পুলিশ ঘটনস্থলে পৌঁছে রৌশনকে আটক ও অস্ত্রগুলো জব্দ করে।

[৮] ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, এ ঘটনায় শনিবার সকালে আটককৃত রৌশনসহ চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ