শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ লেবাননের হ্রদে ভেসে উঠলো ৪০ টন মরা মাছ

রাকিবুল রিফাত: [২] লেবাননের দীর্ঘতম নদী লিতানির পার্শ্ববর্তী কারাউন হ্রদে গত কয়েকদিনে কমপক্ষে ৪০ টন মরা মাছ ভেসে উঠেছে। পরিবেশবিদদের অভিযোগ কারখানার বর্জ্য এবং দূষণের কারণেই এ বিপর্যয় ঘটেছে। এনডিটিভি

[২] এরইমাঝে কারাউন হ্রদ থেকে ৪০ টন পঁচা মাছ তুলেছেন স্বেচ্ছাসেবকরা। অঞ্চলটিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে বলে জানায় স্থানীয়রা। অনেকেই বলছেন, অজ্ঞাত ভাইরাসের আক্রমণে গত ১০ দিন ধরে মরে ভেসে উঠছে লাখো মাছ। মানবাধিকারকর্মীদের অভিযোগ, গোপনে হ্রদে কেউ ক্ষতিকারক দূষিত আর্বজনায় ফেলায় এ সমস্যা হয়েছে। মূল কারণ অনুসন্ধানে লিতানি প্রশাসনকে অনুরোধ জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।

[৪] এর আগে দূষণের কারণে ২০১৮ সাল থেকেই লিতানি নদী এবং পার্শ¦বর্তী হ্রদগুলোয় মাছ ধরা নিষিদ্ধ করেছিলো সরকার। পানিবিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজের জন্য পানি সংগ্রহে ১৯৫৯ সালে নদীর তীরবর্তী হ্রদটি তৈরি করা হয়েছিল।

[৫] গত মাসেও লেবাননের কয়েকটি উপকূলীয় এলাকায় তেল ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়ে বিভিন্ন সামুদ্রিক প্রাণী। তখনও বেশ কয়েকটি সমুদ্র সৈকত পরিষ্কারের উদ্যোগ নেন স্বেচ্ছাসেবকরা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়