শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

ডেস্ক নিউজ: মা ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সাগরের মোহনা এবং ইলিশ চলাচলকারী নদ-নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে নদীতে আবারও মাছ শিকারে নেমেছেন জেলেরা।জাল-নৌকা গুছিয়ে স্বপ্ন দেখছেন রুপালি ইলিশের দেখা পাওয়ার। বড় ইলিশ ধরার অনুমোদন পেলেও এখনও বন্ধ রয়েছে জাটকা শিকার।

দু’মাস বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনার শাখা-প্রশাখা নিয়ে গঠিত ষষ্ঠ অভয়াশ্রমে এবং বরিশাল সদর উপজেলার কালাবদর নদীর হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জের বামনীর চর পর্যন্ত ১৩ দশমিক ১৪কিলোমিটার মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর হাটপয়েন্ট থেকে হিজলা লঞ্চঘাট পর্যন্ত ৩০ কিলোমিটার, হিজলার মেঘনার মৌলভীরহাট পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জে সংলগ্ন মেঘনার দক্ষিণ-পশ্চিম জাঙ্গালিয়া পয়েন্ট পর্যন্ত ২৬ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিলো।মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার এ সময়ে মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে। কয়েকদিন অপেক্ষা করলেই মিলবে কাঙ্ক্ষিত ইলিশ। বাংলা নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়