শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে?

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের জেল ফেরত রোহিঙ্গাদের অনুপ্রবেশ, আটক ৬

কায়সার হামিদ : [২] এবার মিয়ানমারের জেল থেকে মুক্তি পাওয়া রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনদের সাথে বসবাস শুরু করেছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা কয়েকজনকে আটক করে।

[৩] ধৃতরা হচ্ছে- মিয়ানমারের মোঃ আরিফ (২৪), মো: ইউনুছ (২৮), বশির আহম্মদ (২৫), সোনা আলী (৫৬), মোঃ সৈয়দ আলম (৪৭), মোঃ শওকত আলী (৩৭) নামের ৬ রোহিঙ্গা। তারা সকলে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

[৪] জানা যায়, ২০১৭ সনে মিয়ানমারে সহিংসতা চলাকালে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল ওই ছয় জন রোহিঙ্গা। কিছুদিন পূর্বে তারা মিয়ানমারের জেল হতে মুক্তি পেয়ে ২৯শে এপ্রিল বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্প-২২ (উনচিপ্রাং) এবং ক্যাম্প- ২৬ (শালবাগান) আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছে।

[৫] এব্যাপারে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, অনুপ্রবেশকারীদের ব্যাপারে ক্যাম্পের মাঝি (নেতা) ও ক্যাম্প ইনচার্জ (সিআইস) বরাবরে অবহিত করা হয়েছে এবং এ সংক্রান্তে বর্ণিত ব্যক্তিদের গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান।

[৬] উল্লেখ্য, গত কয়েক দিন আগে আরো ৪ জন মিয়ানমার জেল ফেরত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ