শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানিতে বাড়ছে মুসলমানের সংখ্যা, জনসংখ্যার ৬.৫ শতাংশ মুসলিম

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বুধবার প্রকাশিত দেশটির সরকারি জরিপে বলা হয়েছে, ইউরোপের দেশ জার্মানিতে এখন মুসলমানদের সংখ্যা ৫৫ লাখ। ডেইলি সাবাহ

[৩] জর্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন এন্ড রিফিউজির (বিএএমএফ) তথ্য মতে, এর আগে ২০১৫ সালে যে জরিপ হয়েছিল, তার চেয়ে বর্তমানে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৯ লাখ।

[৪] জার্মানির ফেডারেল অফিস অব মাইগ্রেশন অ্যান্ড রিফিউজির প্রেসিডেন্ট হ্যান্স-এখার্ড সোমার বলেন, বর্তমানে মধ্যপ্রচ্য, বিশেষ করে সিরিয়া থেকে বিপুল সংখ্যক শরণার্থী আসায় জার্মানিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

[৫] ১৯৯৭ সাল থেকে জার্মানির মসজিদগুলোতে বার্ষিক ‘উন্মুক্ত মসজিদ দিবস’ পালন করা হয়। এই উন্মুক্ত মসজিদ দিবসে অন্য ধর্মাবলম্বীদের কাছে ইসলামের শোভা ও সৌন্দর্য তুলে ধরা হয়। সেই সঙ্গে তাদেরকে বিভিন্নভাবে ইসলামের বার্তাও দেওয়া হয়।

[৬] ইসলামী আর্কাইভের তথ্যানুযায়ী, জার্মানিতে ৩০০টির মতো মসজিদ আছে। দুই হাজার ৬০০টি নামাজঘর আছে। এগুলোকে অবশ্য ছোটখাটো মসজিদ হিসেবে গণ্য করা হয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়