শিরোনাম
◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঠ্যবই নিয়ে অনিয়মের দায়ে কালো তালিকায় প্রায় ১৮ মুদ্রণ প্রতিষ্ঠান

শরীফ শাওন: [২] জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, নির্ধারিত সময়ে কাজ শেষ না করা, আর্থিক অনিয়ম, নিন্ম মানের কাগজ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রায় ১৪ থেকে ১৮ প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে।

[৩] এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক প্রফেসর মো. জিয়াউল হক বলেন, কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কিকরণ, কয়েকটিকে ১ থেকে ৩ বছর এবং কিছু প্রতিষ্ঠানকে আজীবন কালো তালিকাভূক্ত করা হয়। একই সঙ্গে আর্থিক জরিমানা তাদের মূল বিল থেকে কেটে রাখা হবে।

[৪] জিয়াউল হক বলেন, ২০২১ শিক্ষাবর্ষের বিনামূল্যে বই ছাপার কাজে অনিয়মের দায়ে প্রতিবছরের মতো এবারও কয়েকটি প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়েছে। করোনার কারণে অফিস বন্ধ থাকায় এসকল প্রতিষ্ঠানের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।

[৫] কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স মিলন প্রিন্টিং প্রেস, নিহাল অফসেট প্রিন্টিং প্রেস, নাইমা আর্ট প্রেস, সূত্রাপুরের মেসার্স রেজা প্রিন্টার্স, মিলেনিয়াম প্রিন্টার্স, খন্দকার মুদ্রণালয়, বাংলাবাজারের টাইমস প্রেস অ্যান্ড পাবলিকেশনস, সিফাত প্রেস অ্যান্ড পাবলিকেশনস, মানিক প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস, দি ইউনিক প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজার্স এবং মেসার্স কমটেক কম্পিউটার অ্যান্ড প্রিন্টার্স।

 

  • সর্বশেষ