শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডব : ইউনুছিয়া মাদরাসার ২০ ছাত্র বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ২০ ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৬ এপ্রিল) প্রতিষ্ঠানটির শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলী স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এই তথ্য জানা যায়।

বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন- আশেক এলাহী, মিজবাহ উদ্দিন, আবু হানিফ, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মোবারক উল্লাহ, বুরহান উদ্দিন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, শিব্বির আহমেদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।

ওই বহিষ্কারাদেশে বলা হয়, 'জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ২০২০/২১ শিক্ষাবর্ষের ছাত্রদের অত্র জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নং ধারায় মাদরাসার রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধা উপেক্ষা করে গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় হামলার সংবাদের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হলো।'

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদরাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। যাতে মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, প্রেস ক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে নিহত হয় ১২ জন। এ ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত এক মাসে গ্রেফতার করা হয় ৩৬৯ জনকে। জাগোনিউজ

  • সর্বশেষ