শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৮ জন

দিদারুল আলম: [২] করোনাভাইরাসে চট্টগ্রামে মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুতে এ সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫০৪ জনে। রোববার (২৫ এপ্রিল) ২৪ ঘন্টায় ১৩৬১টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয় ২০৮ জন।

[৩] এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৯৫ জন।

[৪] সিভিল সার্জন কার্যালয় থেকে সোমবার (২৬ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের সরকারি বেসরকারি দশটি ল্যাবের মধ্যে আটটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়।

[৫] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫০ টি নমুনা পরীক্ষায় ৬০ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১২১ টি নমুনায় করোনা শনাক্ত হয় ৩৫ জনের দেহে।

[৬] চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৪৭টি নমুনায় করোনা শনাক্ত হয় ১৭ জন ও সিভাসু ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।

[৭] অন্যদিকে চট্টগ্রাম মা ও শিশু ল্যাবে ৯৬ টি নমুনা পরীক্ষায় ২০ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৮] এছাড়া বেসরকারি শেভরন ক্লিনিকের ল্যাবে ২০৮ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩০ জনের এবং মেডিকেল সেন্টারে ২৪টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৯] সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার (২৪ এপ্রিল) ১৩৬১ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০৮ জনের। এরমধ্যে নগরের ১৫৯ আর উপজেলার ৪৯। নতুন ৭ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৫০৪। নগরের ৫ জন আর উপজেলার ২জন।

 

  • সর্বশেষ