শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড শীতকালীন রোগ নয়, অধিকাংশ শ্বাসকষ্টজনিত ভাইরাসের সংক্রমণ ঘটে নভেম্বর থেকে মার্চের মধ্যে, দাবি বিজ্ঞানীদের

রাশিদুল ইসলাম : [২] কোভিডের প্রাদুর্ভাব শীতে বাড়লেও এটিযে শীতকালীন রোগ তা মানছেন না বিজ্ঞানীরা। গত বছর গ্রীষ্মে পশ্চিমা দেশগুলোতে কোভিডে সংক্রমণ ও মৃত্যুহার দুই হ্রাস পায়। বিজ্ঞানীরা বলছেন এ বিষয়টি কোভিড নিয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছাতে যথেষ্ট নয়। ডেইলি মেইল

[৩] গত মাসে ব্রিটেনে সাইন্টিফিক প্যানডেমিক ইনফ্লুয়েঞ্জা গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে টিকাদান কর্মসূচিতে সফলতা এলেও আগামী গ্রীষ্মে ফের দেশটিতে কোভিড সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

[৪] এও বলা হচ্ছে গত গ্রীষ্মে ব্রিটেনের সৈকতে ভীড় পরিলক্ষিত হলেও সেখান থেকে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো উদাহরণ মেলেনি।

[৫] তবে ব্রিটিশ বিজ্ঞানীদের ধারণা দেশটিতে কোভিড সংক্রমণের শঙ্কা এখনো দূর হয়নি। বেশিরভাগ মানুষ টিকা দেওয়ার পরও এখনো অনেকে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে।

[৬] ব্রিটেনের চিফ মেডিকেল অফিসার অধ্যাপক ক্রিস হুইটি বলেন এপ্রিলের শুরুতেও কোভিড সংক্রমণ ছিল এবং তা ফের গুরুতর ভাবে আবির্ভাব যে হবে না তা নিয়ে জোর বিতর্ক রয়েছে।

[৭] গত বছর একাধিক গবেষণায় দেখা গেছে কোনো বিজ্ঞানী কোভিডকে শীতকালীন ভাইরাস হিসেবে বিবেচনা করতে রাজি হয়নি। বরং কার্যকরভাবে ভবিষ্যতে এর নিয়ন্ত্রণ করে ব্রিটেনকে কিভাবে লকডাউন মুক্ত রাখা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন বিজ্ঞানীরা।

  • সর্বশেষ