শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টেলথ প্রযুক্তিকে শনাক্তে সক্ষম রাডার উন্মোচন করলো চীন

সুমাইয়া ঐশী: [২]ওজনে হালকা মোবালি রাডারটি যুক্ত করা যাবে হালকা যুদ্ধযানেও। [৩] সম্প্রতি নিজেদের সামরিক অস্ত্র বৃদ্ধিতে মনোযোগী হয়েছে চীন। এরই ধারাবাহিকতায় এবার নতুন এই রাডারটি সামনে নিয়ে এলো দেশটি। এর মাধ্যমে ড্রোনসহ ছোট ও মাটির কাছাকাছি উড়তে পারে এমন সব ধরনের লক্ষ্যবস্তুকেই শনাক্ত করা যাবে। গোপনীয়ভাবে যেকোনও দিক থেকে আসা বস্তুও শনাক্ত করতে সক্ষম ওয়াইএলসি-৪৮ রাডার। আল জাজিরা

[৩] চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, এটিই চীনের প্রথম সহজে বহনযোগ্য এবং বহুমুখী রাডার। মাত্র একজন সৈন্যই এই রাডারটি পরিচালনা করতে পারবেন। রাডারটি সকল ধরনের হালকা ওজনের যুদ্ধযানে যুক্ত করা সম্ভব। যেকোনও ধরনের আবহাওয়ায় এটি সঠিকভাবে অভিযান পরিচালনা করতে পারে, পাশাপাশি খুব দ্রুত এটিতে কমান্ড প্রদান ও প্রত্যাহার করা যায়।

[৪] করোনা মহামারির সময়কা হংকং ও জিনজিয়ানসহ একাধিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধে জড়িয়েছে চীন। ভারতের সঙ্গেও রাজনৈতিক সমস্যা বিরাজমান। এরই মধ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর দিকে জোর দিয়েছে বেইজিং। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়