শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় বিদ্যুতায়িত হয়ে কৃষক নিহত

রক্সী খান : [২] মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে আজ শনিবার সকালে বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজান সর্দার (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছে। সে এ গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

[৩] স্থানীয় একটি অবৈধ ইট ভাটার পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

[৪] বেলনগর গ্রামের আমিরুল ইসলামসহ অন্যরা জানান, মিজান সর্দার সকাল ৯ টার দিকে ওই গ্রামে থাকা তার একটি ফসলি ক্ষেতে সেচ দিতে যান। এ সময় মাঠের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে সেটিতে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৫] ওই তার দিয়ে স্থানীয় একটি মাদ্রাসা থেকে কিছুটা দুরে থাকা এমএমবি নামে একটি ইটভাটায় বৈদ্যুতিক সংযোগ দেয়া ছিল। যার কিছু অংশ মিজান সর্দারের ফসলি ক্ষেতের মধ্য দিয়ে গেছে। পাশাপাশি ওই ক্ষেতের মধ্যে থাকা তারের কিছু অংশে উপরের আচ্ছাদন ছিল না। যে কারণে মিজান সর্দার অসতর্কতাবসত ওই অংশে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এমএমবি ইটভাটা মালিকের নাম মিজানুর রহমান তার বাড়ি মাগুরা সদর উপজেলার বরুণাতৈল গ্রামে।

[৬] মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়