শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০২ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ফিরোজ আহম্মেদ: কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে। থানা পুলিশ সুত্রে জানাগেছে ২১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে করা হয়। সে মহেশপুর উপজেলার পাচবাড়ীয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বারোবাজার-হাকিমপুর সড়কের চাঁদপাড়া এলাকা থেকে এসআই জাকারিয়া মাসুদ, এসআই আবুল কাশেম, এসআই সুজাত আলী, এসআই আশিকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক সাইদুলের তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই আবুল কাশেম, এসআই জাকারিয়া ও এসআই তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (২৩ এপ্রিল-২১) বেলা ১২ টার সময় কালীগঞ্জ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকনগরের বিসমিল্লাহ হোটেলে অভিযান চালিয়ে ঐ হোটেলে ক্যাশ টেবিলের ড্রয়ারে রাখা ২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী হোটেল মালিক আব্দুল্লাহ আল মামুন (৪৫) কে আটক করা হয়। কালীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয় এবং শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

  • সর্বশেষ