শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩৪ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে বখাটের হাতে স্কুলছাত্রী লাঞ্ছিত, এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

সালমান মিঞা: দিরাইয়ে প্রকাশ্যে এক স্কুল ছাত্রী কে লাঞ্ছিত করেছে অভি নামের এক বখাটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিরাই থানা পয়েন্টস্থ সেন মার্কেটে স্কুল ছাত্রীকে লাঞ্ছিত করা ঘটনাটি ঘটে। এসময় লাঞ্ছিত হওয়ার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেন বখাটের চাচাতো ভাই সোহেল মিয়া। বখাটে অভি মিয়া (১৮) দিরাই চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হকের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সেন মার্কেটের একটি দোকানে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে যৌন হয়রানি করে সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল হকের ছেলে অভি। এসময় আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়। খবর পেয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সোহেল মিয়াও সেখানে উপস্থিত হয়। সোহেল অভির চাচাতো ভাই। সে ওই তরুণীকে ধমক দিয়ে বলে, এ ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে মুখ ঝলসে দেওয়া হবে। পরে ভয়ে ওই তরুণী সেন মার্কেট থেকে বের হয়ে যায়। এদিকে তরুণীকে মারধর ও হুমকি দেওয়ার ঘটনায় দিরাই থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণীর পিতা। মামলার আসামীরা হলেন, অভি ও তার চাচাতো ভাই সোহেল মিয়া।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য নাজমুল হকের ছেলে অভি মিয়া উগ্র, বখাটে, সন্ত্রাসী প্রকৃতির। আমার মেয়েকে এক বছর ধরে সে উত্যক্ত করে আসছে, আমি একাধিকবার বখাটের অভিভাবক জানিয়েও কোন ফল পাইনি।

মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন, আসামীরা পলাতক রয়েছে, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়