শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেন্নাইয়ের কাছে হার মানসিকভাবে চাঙ্গা করেছে কলকাতাকে, বললেন প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৮ রানে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। এই হার দলকে মানসিকভাবে চাঙ্গা করেছে বলে মনে করেন কলকাতার পেসার প্যাট কামিন্স।

[৩] বল হাতে নিষ্প্রভ থাকলেও মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে ব্যাট হাতে ৩৪ বলে ৬৬ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন কামিন্স। যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। ২২০ রান তাড়া করতে নেমে কলকাতার ইনিংস থামে ২০২ রানে। এই অজি পেসারের বিশ্বাস রাজস্থানের বিপক্ষে ম্যাচেই ছন্দে ফিরবে তার দল। বিশেষ করে ৩১ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো থেকেই মানসিক শক্তি পাচ্ছেন তারা।

[৪] কামিন্স বলছেন, ৩১ রানে ৫ উইকেট হারানোর পরেও ২০২ রান করেছি। এতেই বোঝা যায় আমাদের দলের মধ্যে লড়াকু মনোভাব রয়েছে। এবার প্রতিপক্ষকে সেটা শুধু বুঝিয়ে দেয়ার পালা। চেন্নাইয়ের বিপক্ষে এই হার আমাদের মানসিক ভাবে আরও চাঙ্গা করেছে।

[৫] চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হওয়ার পর পালটা আক্রমণের সূচনা করেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। ২২ বলে ৫৪ রান করে তিনি সাজঘরে ফেরার পর সেই দায়িত্ব কাঁধে নিয়েছিলনে কামিন্স।

[৬] এই অজি পেসার মনে করেন রাসেল শেষ পর্যন্ত থাকলে ফলাফল তাদের পক্ষে আসতো। চেন্নাইয়ের বিপক্ষে রাসেল যে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন এটাই তার আসল রূপ মনে করেন এই অজি পেসার। রাসেলের এই মারকুটে ব্যাটিংই মনোবল বাড়িয়ে দিয়েছিল কামিন্সের। - জি নিউজ/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ