শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রীষ্ম চলে আসায় সারা বিশ্বেই বাড়ছে মাস্ক পরায় অনীহা

আসিফুজ্জামান পৃথিল: [২]বিশেষজ্ঞরা বলছেন, দুই ডোজ ভ্যাকসিন নিয়ে নিলে সবসময় মাস্ক পরতে হবে না। [৩] তবে বিশেষজ্ঞরা আরও বলছেন, মাস্ক না পরার এই পরামর্শ ঘরের বাইরে প্রযোজ্য হবে। কারণ ভাইরাস ছড়ানোর অধিকাংশ ঘটনা বদ্ধ ঘরের ভেতরে ঘটে। বাইরে নয়। জার্নাল অব ইনফেকশনাস ডিজিজ বলছে বাইরের চেয়ে ঘরের ভেতরে কোনও ভাইরাসে সংক্রমিত হওয়ায় শঙ্কা ১৮.৭ গুণ বেশি। সিএনএন

[৪] ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর নুশিন রাজানি বলেন, ‘ঘরের বাইরে করোনা সংক্রমণের হার সম্ভবত ১০ শতাংশেরও কম। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বর্তমান গাইডলাইন বলছে, ঘরের বাইরে মাস্ক সবসময় জরুরী নাও হতে পারে। তবে বাইরে থাকলে অন্যদের চেয়ে দূরে থাকতে হবে। অবশ্য সিডিসি আলাদা করে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের ব্যাপারে কিছু বলেনি।

[৫] বৃহস্পতিবার সিডিসি’র পরিচালক ড. রোচেল ওয়ালেনেস্কি বলেন, তার প্রতিস্ঠান মাস্কের গাইডলাইন পুর্ণবিবেচনার কথা ভাবছে। তবে এখনও মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাস্ক বাতিল করে দেওয়ার সময় এখনও আসেনি। এনবিসি

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়