শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টায় বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

কূটনৈতিক প্রতিবেদক:[২] ম্যানহাটনের ফেডারেল জজ রিচার্ড যে সুলিভান ৩১ বছর বয়সী বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহ এর যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও ৩০ বছরের সাজা ঘোষণা করেন।

[৩] বৃহস্পতিবার রয়টাসের প্রতিবেদনে বলা হয়, আকায়েদ উল্লাহ ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে ঘরে তৈরি পাইপ বোমা নিয়ে নিউইয়র্কের এইটিনথ অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে বিস্ফোরণের চেষ্টা করেন এবং বোমাটি পুরোপুরি না ফাটায় চারজন আহত হন।

[৫] আকায়েদ দাবি করেছিলেন, তিনি আত্মহত্যার উদ্দেশে ওই তৎপরতা চালিয়েছিলেন। তার সঙ্গে আইএস কিংবা কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র ছিল না।

[৬] সাজা ঘোষণার আগে অপরাধের জন্য ক্ষমা চেয়ে আকায়েদ উল্লাহ বলেন, আমি অত্যন্ত দু:খিত। আমি যা করেছি তা ভুল ছিল।

[৭] তবে দণ্ড ঘোষণার সময় বিচারক রিচার্ড সুলিভান বলেন, এই হামলা ছিল বর্বরোচিত এবং ভয়ানক অপরাধ।

[৮] আকায়েদ ব্রুকলিনে তার মা, বোন ও দুই ভাইর সঙ্গে থাকতেন। গ্রিনকার্ডধারী আকায়েদের স্ত্রী ও একমাত্র ছেলে বাংলাদেশে রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়