শিরোনাম
◈ ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট যে ৮ মুসলিম দেশ ◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রেজেনেকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিও ইউনিয়ন

রাশিদুল ইসলাম : [২] ইউরোপের কাছে টিকা সরবরাহের ঘোষণা দেওয়ার পরও ব্রিটিশ-সুইডিশ টিকা কোম্পানি অ্যাস্ট্রেজেনেকা তা দিতে ব্যর্থ হওয়ায় এর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। স্পুটনিক

[৩] ইউরোপিয় কমিশন এ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রয়টার্স। শীর্ষ এক কূটনীতিক জানিয়েছেন ব্রাসেলসে ইউরোপিয় কমিশন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এ মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

[৪] এসব টিকা অ্যাস্ট্রেজেনেকা দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ইউরোপে সরবরাহ করার অঙ্গীকার করেছিল।

[৫] বৈঠকে অধিকাংশ দেশ মামলার পক্ষে সমর্থন জানিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান।

[৬] বেলজিয়ামের একটি কারখানার সঙ্গে কারিগরী জটিলতা সহ বিভিন্ন সমস্যার কারণে অ্যাস্ট্রেজেনেকার পক্ষে ৩শ মিলিয়ন টিকা ইউরোপে দেওয়া সম্ভব হয়নি। চলতি বছরের প্রথম প্রান্তিকে অঙ্গীকারের মাত্র ৪০ শতাংশ টিকা অ্যাস্ট্রেজেনেকার পক্ষে তৈরি সম্ভব হয়।

[৭] অ্যাস্ট্রেজেনেকার বিরুদ্ধে ইউরোপের অভিযোগ ওঠে কোম্পানিটি ব্রিটেনের প্লান্টে টিকা তৈরি করলেও তা স্থানীয় চাহিদাকে প্রাধান্য দেওয়ায় শেষপর্যন্ত ইউরোপে টিকা পাঠানো সম্ভব হয়নি।

[৮] ইউরোপের নাগরিকদের মধ্যে ২২.৯ শতাংশ মানুষ এক ডোজ কোভিড টিকা দিতে পেরেছেন। আগামী গ্রীষ্ম নাগাদ ৭০ শতাংশ ইউরোপের নাগরিক টিকা পেতে পারে বলে আশা করছেন ইইউ নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়