শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:৪৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মর্ডানা বা ফাইজারের টিকার পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিদের পুন:সংক্রমণের ঘটনা খুবই বিরল: মার্কিন গবেষণা

লিহান লিমা: [২] নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়, করোনার দুই ডোজ নেয়া ব্যক্তিদের পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনা খুবই বিরল। সিএনএন

[৩] নিউইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের ৪১৭জন কর্মী ফাইজার বা মর্ডানার টিকার দুই ডোজ গ্রহণ করেন, তাদের মধ্যে মাত্র দুইজনের মধ্যে পরবর্তীতে সংক্রমণ দেখা গিয়েছে। গবেষকরা দেখেছেন, যে দু’জনের মধ্যে সংক্রমণ হয়েছে তাদের সংক্রমণের ধরণ করোনা ভাইরাসের মূল প্রজাতি থেকে ভিন্ন। অর্থাৎ ভাইরাসের নতুন ধরণই কেবলমাত্র এই বিরল সংক্রমণ ঘটাতে পারে। আক্রান্ত দু’জনের একজনের শরীরে মহামারীর একদম প্রাথমিক দিকের ধরন ও আরেক জনের শরীরে দক্ষিণ আফ্রিকান ধরনটি পাওয়া গিয়েছে।

[৪]এদের মধ্যে ৫১ বছর বয়সের একজন নারী গত ১৯ ফেব্রুয়ারি মর্ডানার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। ১৯ দিন পর তার করোনা শনাক্ত হয়। ৬৫ বছরের আরেকজন নারী ৯ ফেব্রুয়ারি ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নেন, ১৭ মার্চ তার করোনা শনাক্ত হয়।

[৫]গত সপ্তাহে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অধিদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে ৮ কোটি ৪০ লাখের বেশি দুই ডোজ টিকা দিয়েছেন। এর মধ্যে ৬ হাজারেরও কম টিকা গ্রহণকারী ব্যক্তির পুনরায় করোনা শনাক্ত হয়েছে। সিডিসি জানায়, এই বিরল সংক্রমণ পূর্ণ দুই ডোজ টিকা নেয়া সব বয়সের ব্যক্তিরই হতে পারে। তবে ষাটোর্ধ্বদের এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ। নারীদের ক্ষেত্রেও এই সংক্রমণ কিছুটা বেশি হওয়ার লক্ষণ দেখা গিয়েছে এবং ২৯ শতাংশের ক্ষেত্রে পুনরায় সংক্রমণ হলেও কোনো ল²ণ দেখা যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়