শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নিউজ ডেস্ক: বিশ্ববাজারে পণ্যের দাম করোনার আগের সময়ের মতো ফিরে যাচ্ছে। করোনার প্রভাবে তেলসহ নিত্যপণ্যের বাজারে ধস নামলেও সে পরিস্থিতি কাটতে শুরু করেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী এ বছর বিশ্ববাজারে কৃষিপণ্যের দাম গড়ে ১৪ শতাংশ বাড়তে পারে।

ধাতব পণ্যের মূল্য বাড়তে পারে গড়ে ৩০ শতাংশ পর্যন্ত। গত বছর জ্বালানির দামে ধস নামলেও এ বছর ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দর ৫৬ ডলারে স্থির হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। গতকাল পণ্যবাজারের পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ‘ওয়ার্ল্ড ব্যাংক সেমি-এনুয়্যাল কমোডিটি মার্কেট আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর করোনার প্রভাব মোকাবিলায় অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ায় নিত্যপণ্যের বাজারেও ধস নামে।

তবে এ বছর প্রথম তিন মাসের চিত্রে সেই পরিস্থিতি ঘুরে দাঁড়াতে দেখা যাচ্ছে। এ বছর নিত্যপণ্যের বাজার করোনা পূর্ববর্তী সময়ের মতো হবে বলে আশা করছে সংস্থাটি। তবে সবকিছুই নির্ভর করছে করোনার নতুন সংক্রমণ কোন দিকে যাচ্ছে তার ওপর। অর্থনীতি ঘুরে দাঁড়াতে নীতিনির্ধারকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। - ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়