শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশীয় ভ্যাকসিনের বাইরে বিদেশী করোনা টিকার অনুমোদন দিতে পারে চীন

সুমাইয়া ঐশী: [২] পরিস্থিতির চাপে এবার ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস থেকে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন গ্রহণকারীরা চীনে প্রবেশ করতে পারবেন। সিএনএন

[৩] এদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, অনুমোদনের জন্য ফাইজার-বায়োএনটেকের ক্লিনিকাল ট্রায়াল সম্পর্কিত তথ্য যাচাই-বাছাই করছে চীনা কর্তৃপক্ষ। আগামী জুলাইয়ের আগেই এই করোনা টিকা অনুমোদন দিতে পারে দেশটি।

[৪] এর আগে চীনা কর্তৃপক্ষ বলেছিলো, দেশের বাইরে উৎপাদিত কোনও ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হবে না। এর আওতায় গত মাসেই আইটিএইচসি নামের একটি ভ্যাকসিন পাসপোর্ট চালু করে দেশটি। এর ফলে শুধুমাত্র চীনের ভ্যাকসিন নেওয়া বিদেশীদের দেশটিতে প্রবেশের সুযোগ বাড়িয়ে দেওয়া হয়।

[৫] এর পাশাপাশি নিজেদের ভ্যাকসিনকে সেরা প্রমাণিত করতে অন্য দেশের ভ্যাকসিনগুলোকে কটাক্ষ করার নীতিও শুরু হয় চীনে। এর সঙ্গে যুক্ত ছিলো দেশটির গণমাধ্যমগুলোও। তারা প্রতিনিয়ত বাইরের ভ্যাকসিনগুলোর কার্যকরীতা নিয়ে প্রশ্ন তুলতে থাকে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়