শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলোচনায় কোনো দেশ বসতে না চাইলে রাশিয়া পথ খুঁজে নেবে বললেন পুতিন

রাশিদুল ইসলাম : [২] একদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনা বসার আমন্ত্রণ জানাচ্ছেন অন্য দিকে তার প্রশাসন রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। সাইবার এ্যাটাক, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দ্বন্দ্বে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন মস্কো জাতীয় স্বার্থ রক্ষায় ঠিকই পথ খুঁজে নেবে। স্পুটনিক

[৩]পুতিন বলেন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ক্যু ঘটানো কিংবা রাষ্ট্রের প্রধানকে হত্যার ষড়যন্ত্র অতিরিক্ত বাড়াবাড়ি। এটি সীমা লঙ্ঘন। রুশ পার্লামেন্টে পুতিন এ বক্তব্য দেন।

[৪] এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি, বলদর্পিতা নয়। এজন্য তিনি আরো বেশি স্বচ্ছ বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমা একাধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করে বলেন, বলদর্পী শক্তিগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মোড়লিপনা করে বেড়াচ্ছে।

[৫] শি বলেন, বর্তমান বিশ্বের ভবিষ্যত গন্তব্য নির্ধারিত হতে হবে সব দেশের মাধ্যমে। একটি অথবা গুটিকয়েক দেশ তাদের শাসন অন্যদের ওপর চাপিয়ে দিতে পারে না এবং কয়েকটি দেশের আধিপাত্যবাদিতার ভিত্তিতে বিশ্ব পরিচালিত হতে পারে না।

[৬] প্রেসিডেন্ট পুতিন বেলারুশে মার্কিন গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশটির শাসন ক্ষমতায় পরিবর্তন আনার ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।

[৭] পুতিন বলেন পশ্চিমা বন্ধুদের বুঝা উচিত একটি সুইচ ঘুরিয়েই সবকিছু অচল করে দেওয়া সম্ভব নয়। এজন্যে আলোচনায় বসে সকল সমস্যার আহবান জানান পুতিন।

  • সর্বশেষ