শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হঠাৎ করেই বার্সেলোনায় হাজির মেসির বাবা, ছেলের ক্লাব বদলের গুঞ্জন সত্যিই হচ্ছে

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসির হাতে যখন কোপা দেল রে কাপ তখনই ফের আলোচনায় প্রসঙ্গ হয়ে উঠল মেসির ভবিষৎ কী। তিনি কী বার্সায় থাকছেন নাকি মৌসুম শেষে বিনা ট্রান্সফার ফিতে কাতালানদের ছেড়ে চলে যাচ্ছেন। ফের এই আলোচনায় মগ্ন হয়েছে ফুটবল বিশ্ব। কারণ একটাই। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি এখন বার্সেলোনায় অবস্থান করছেন।

[৩] স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, রোববার (১৮ এপ্রিল) লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে বার্সেলোনায় পৌঁছেছেন। তবে ক্লাবটির নতুন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে এখনো কোনো সাক্ষাৎ হয়নি তার। আর সাক্ষাৎ হলে বার্সায় মেসির ভবিষৎ নিয়ে কোনো আলোচনা হবে কি না, সে বিষয়টিও নিশ্চিত নয়।

[৪] ইএসপিএন জানিয়েছিল, ব্যক্তিগত ইস্যুতে এই সপ্তাহেই ইতালি যাবেন মেসির বাবা। বার্সার সঙ্গে হোর্হে মেসির আলোচনার দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। তবে মেসির চুক্তি নিয়ে যে আলোচনা হবে না, সেটাও বলা যাচ্ছে না চোখ বুজে। এমন দোদুল্যমান পরিস্থিতিতেই গুঞ্জন শুরু হয়েছে, মেসি কি তবে বার্সা ছাড়ছেন? নাকি থেকে যাবেন কাতালানদের সঙ্গে। - স্পোর্টস আওয়ার/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়