শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার নলতায় চাঁদাবাজ-ভূমিদস্যু বাহিনীর ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : [২] সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় চাঁদাবাজ-ভূমিদস্যু বাহিনী কর্তৃক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

[৩] সোমবার দুপুরে সাতক্ষীরা প্রসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, দেবহাটা উপজেলার হাদীপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে জাহিরুল হাসান (৫০)।

[৪] তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি দেবহাটা উপজেলার পারুলিয়া, কালিগঞ্জ ও নলতা বাজারে আমার সানটাইম ইলেকট্রেনিক্স নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে আমি সুনামের সহিত ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছি। সেখানে ইলেকট্রেনিক্স জিনিসপত্র, ফার্নিচার ও মোটর সাইকেল বিক্রয় করে থাকি।

[৫] কিন্তু নলতা গ্রামের জাপান প্রবাসী ও তার ভ্রাতকে দিয়ে এলাকায় একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং ভূমিদস্যু সিন্ডিকেট তৈরি করেছেন। এই চাঁদাবাজ সিন্টিকেটের অন্যান্য সদস্যরা হচ্ছে পূর্ব নলতা গ্রামের আবু তালেব শেখ, সোনা টেকারী গ্রামের নাহিদুল ইসলাম, ঘোনা মাঘরী গ্রামের কুদ্দুস মোড়ল ও তার পুত্র আমিনুর রহমান ওরফে আমিন, নলতা সৌদিয়া ভিলার আব্দুস ছাত্তার এবং পূর্ব নলতা গ্রামের কামাল হোসেন ও তার পুত্র শাকিল হোসেন (রুপম), কাশেমপুর গ্রামের শফিকুল, খোকনসহ আর ২০/২৫ জন।

[৬] এই চক্রটি সম্প্রতি আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা আমার ও আমার ছেলে নাঈমুর রহমানের নামে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। এ মামলায় আমরা জেলে থাকা কালীন (গত ৯ ও ১০ এপ্রিল) আমার ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন ভাংচুরসহ নগদ ৮ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন করে। এতে আমার একমাত্র কন্যা মালেশিয়া হতে বিবিএ শেষ করা শিরিনা আক্তার বাধা দিলে তারা ত্রাস সৃষ্টি করাসহ আমার কন্যাকেও মারপিট ও লাঞ্চিত করে। এ ঘটনায় আমার কন্যা থানায় মামলা করার কারনে তারা আমাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে।

[৭] তিনি বলেন, উক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী এলাকায় রাম রাজত্ব কায়েক করে চলেছে। এলাকার সাধারন মানুষ তাদের বিরুদ্ধে একটি কথাও বলতে সাহস পান না। তিনি আরো বলেন, আমি ও আমার পুত্র সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে এ ঘটনার প্রতিবাদ করিলে তারা আবারও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে জানায়, টাকা না দিলে তোকে এবং তোর পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেব।

[৮] আমি বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নির্বাহী ম্যাজিঃ আদালতে এবং বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছিনা। এমতাবস্থায় তিনি (জাহিরুল) উক্ত চাঁদাবাজ-ভূমিদস্যু বাহিনীর হাত থেকে তার ও তার পরিবারকে রক্ষাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কামনা করেন।

 

  • সর্বশেষ