শিরোনাম
◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শেষ করতে নতুন প্রস্তাব ইরানের ◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা দেওয়াসহ পুনর্বাসনের দাবি বাম জোটের

সমীরণ রায়: [২] রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের বকেয়া বেতনসহ ন্যায়সঙ্গত ১০ দফা দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। সেখানে বিনা উসকানিতে মালিকের নির্দেশে পুলিশ, আনসার, সিকিউরিটি ও সন্ত্রাসী বাহিনীর গুলিতে ৫জন নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। একই সঙ্গে শ্রমিক হত্যার দায়ে এস আলম গ্রুপের সঙ্গে সম্পাদিত বিদ্যুৎকেন্দ্রের চুক্তি বাতিলের দাবি জানান সংগঠনের নেতারা।

[৩] তারা বলেন, শ্রমিকদের দাবি ছিল মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ, রমজানে বিকেল ৫টার মধ্যে ছুটি দেওয়া ও ইফতারের বরাদ্দ দেওয়া ইত্যাদি। যা অত্যন্ত যৌক্তিক দাবি। ঐ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের শুরুতেও ফসলি জমি অধিগ্রহণ করার বিরুদ্ধে স্থানীয় অধিবাসীরা বিক্ষোভ করলে ২০১৬ সালেও গুলি করে পাঁচজনকে হত্যা করা হয়েছিল। ঐ হত্যাকাণ্ডের বিচার হয়নি। সেই হত্যার বিচার হলে পুনরায় হত্যাকাণ্ড সংঘটিত নাও হতে পারত।

[৪] তারা আরও বলেন, এস আলম গ্রুপ শ্রমিকের পাওনা দিতে পারে না, অথচ দানবীর সেজে পটিয়া উপজেলায় ৮৫ মসজিদে ২০ কোটি টাকা ও ৩০ মাদরাসায় ১০ কোটি টাকা দান করে বাহবা কুড়িয়েছে। এই লুটেরা গ্রুপ রাষ্ট্র ও সরকারের পৃষ্ঠপোষকতায় সাতটি বেসরকারি ব্যাংক ও কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল দখল করেছে। পুঁজিবাদী শোষণমূলক রাষ্ট্রে শ্রমিকদের শোষণ করেই মালিক শ্রেণি ফুলে ফেঁপে ওঠে। আর রাষ্ট্র, সরকার তাদের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়