শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মা আমাকে অনেক কিছু শেখালেও, তাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটা শেখাননি: রশিদ

স্পোর্টস ডেস্ক: [২] মায়ের মৃত্যুর পর এই প্রথমবার রমজান পালন করছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। তাইতো এই সময়ে মা’কে বেশি মিস করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মায়ের উদ্দেশে আবেগঘন বার্তাও লিখলেন তিনি।

[৩] যে বার্তায় রশিদ লিখেন, মাকে ছাড়া এটাই আমার প্রথম রমজান। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন কিন্তু তাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটাই শেখাননি। আমার মন এখনও তার সাথে কথা বলে, হৃদয় তাকে খুঁজে বেড়ায়। আমি জানি তিনি শান্তিতে আছেন, তিনি আমার কাছে এই দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আপনাকে ভালোবাসি ও অনেক মিস করি, মা’।

[৪] আইপিএল খেলতে বর্তমানে ভারত রয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। এরই মাঝে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় ভারতেই রোজা পালন করতে হচ্ছে তাকে।

[৫] গত বছরের ১৮ জুন মারা যান রশিদের মা। এরপর প্রায় এক বছর হয়ে গিয়েছে। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি রশিদ। ক্রিকেট মাঠে নিজের সাফল্যের জন্য তিনি মাকে কৃতিত্ব দেন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়