শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ আসামী রিমান্ডে

জুলফিকার আমীন : [২] মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র আল আমিন (২২) হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ আসামী জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার বিকেলে ৩ দিনের রিমান্ডে এনেছে থানা পুলিশ। গত ৯ এপ্রিল পুলিশ গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারকি হাকিম মো.কামরুল আজাদ ৩ দিনের রিমান্ড মঞ্জুন করেন।

[৩] আসামীরা হলো- উত্তর ভেচকী গ্রামের ওয়ারেছ খাঁর ছেলে আল আমিন খাঁ (২১), মনু খাঁর ছেলে আল আমিন (২৭) মৃত গফ্ফার সরদারের ছেলে আশ্রাফ ওরফে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)।

[৪] গত ৪ এপ্রিল রাতে উপজেলার উত্তর ভেচকী (বাইশ কুড়া) গ্রামের সিদ্দিক আকনের পুত্র ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিনের লাশ বাড়ীর সামনের ফসলের মাঠ থেকে উদ্ধার করে থানা পুলিশ। পরের দিন নিহতের বাবা সিদ্দিক আকন অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

[৫] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদক সেবনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডটি ঘটেছে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের রহস্য উদঘটন করা যাবে বলে তিনি দাবি করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

 

  • সর্বশেষ