শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে আবারও ভিসা জটিলতা, অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা প্রত্যাশীরা

শরীফ শাওন: [২] যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক মেধাবৃত্তি পেয়েও চরম হতাশায় শিক্ষার্থীরা। বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধায় জরুরি ফ্লাইটের ব্যবস্থা চালু থাকলেও বাংলাদেশে এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

[৩] বিগত বছর শিক্ষার্থীদের একাংশ এসকল কোর্সের জন্য তালিকাভুক্ত হলেও ফ্লাইট না থাকায় ভর্তি প্রস্তাব ও স্কলারশিপ/ফেলোশিপ বাতিল হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভর্তির সময় নির্ধারণ করা হয়, এবছর সামার ও ফল ২০২১ সেশনে।

[৪] সামার ২০২১ সেশনের কোর্স শুরু হবে মে মাসের মাঝামাঝি এবং ফল ২০২১ সেশনের ক্লাস জুলাইয়ের শেষ দিকে শুরু হওয়ার কথা। কোর্সগুলোতে যোগ দিতে কমপক্ষে ১৫ দিন আগে ভিসা নিশ্চিত করতে হয়। তবে ৫ এপ্রিল থেকে লকডাউনে বাংলাদেশে আমেরিকান দূতাবাস তাদের পূর্বনির্ধারিত সকল ভিসা ইন্টারভিউ বাতিল করে দেয়। ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে নতুন কোন আবেদনও গ্রহণ করছে না।

[৫] শিক্ষার্থীরা জানায়, ইতোমধ্যে কোর্সের জন্য কর্তৃপক্ষ ১ বছর বিলম্ব করেছে, আরেক বছর বিলম্ব করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

[৬] বিষয়টি অবগত আছে জানিয়ে ঢাকার আমেরিকান দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়।

[৭] প্রতিবছর বাংলাদেশ থেকে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী অনার্স ও মাস্টার্স শেষ করে উচ্চ শিক্ষা ও উন্নত গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক মেধাবৃত্তি, ফেলোশিপ নিয়ে পড়তে যান।

 

  • সর্বশেষ