শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে লকডাউন অমান্য ৩ দেকানি সহ ১৫ জনকে অর্থদণ্ড

মোঃ রাসেল হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৩ দোকান মালিক সহ স্বাস্থ্য বিধি না মানায় ১৫ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে ধামরাই বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

[৪] ধামরাই বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মতিপাল এন্ড সন্স, আনোয়ার সেনিটারী মার্ট ও জেরিন ইলেকট্রনিক্স প্রত্যেককে ১০ হাজার করে সর্বমোট ৩০ হাজার এবং সীতি বাজার ও আড়ালিয়া এলাকায় আরোও ১২ জনকে ৩২০০ টাকা জরিমানা করা করেন।

[৫] এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ধামরাই বাজার, সীতি বাজার, আড়ালিয়া এলাকায় তিন দোকানি নহ ১৫ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করা হয়েছে।

[৬] এসময় তিনি আরোও বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কিন্তু অনেকেই তা মানছে না। সরকারি নির্দেশনা পালন এবং করোনার ভয়াল থাবা হতে জনগণকে রক্ষা করা এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ