শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:০৯ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেড়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা

অপূর্ব চৌধুরী: [২] গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন পর্যন্ত থাকবে আবেদনের সময়সীমা।
[৩] বৃহস্পতিবার গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত)  অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সভাপতিত্বে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক আবেদনের সময় ১৬ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে।
[৫] আরও বলা হয়, মানবিক শাখায় জিপিএ ৬.০০ এবং বানিজ্য শাখায় জিপিএ ৬.৫০ পয়েন্ট যাদের থাকবে তারাও নতুন করে আবেদন করতে পারবে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।নতুন করে আবেদনকারীরা আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। তবে অপরিবর্তিত থাকবে বিজ্ঞান শাখায় আবেদনের সকল শর্তসমূহ।
[৬] এ বিষয়ে  গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকিনিক্যাল সাব কমিটির আহবায়ক  ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, করোনার জন্য সরকার লকডাউন দিয়েছে। এতে অনেকে আবেদন করতে পারছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন যতদিন থাকবে তার পরবর্তী ১০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। লকডাউন যদি ২১ তারিখ শেষ হয় আবেদন সময়সীমা থাকবে ১ তারিখ পর্যন্ত। লকডাউন বাড়লে সময় বাড়বে।
[৭] তিনি জানান, এখন পর্যন্ত আবেদন করেছে ৩ লাখ ২৪ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী।যার মধ্যে বিজ্ঞান শাখায় (এ ইউনিট) আবেদন করেছে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৩৮ জন। মানবিক শাখায় (বি ইউনিট) ৯১ হাজার ৫৩৫ জন এবং বাণিজ্য শাখায় (সি ইউনিট) আবেদন করেছে ৪৬ হাজার ৭৩১ জন।
[৮] উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। পরীক্ষা শুরু হবে ১৯ জুন থেকে। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েব সাইট  (www.gstadmission.ac.bd) এ পাওয়া যাবে। সম্পাদনা: হ্যাপি
  • সর্বশেষ
  • জনপ্রিয়