শিরোনাম
◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে? ◈ ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’? ◈ এবার ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও) ◈ বাংলাদেশে আমদানি বাড়ছে না, এলসি খোলা বেড়েছে ৭ শতাংশ: কী বলছে অর্থনীতির চিত্র? ◈ সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার ◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ কেন পালন করা হয় আখেরি চাহার সোম্বা, আমল কী?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে স্বামী শাহাজাদ হোসেন (৩৮) কে হত্যার অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

[৩] বৃহস্পতিবার সকালে এতে জড়িত থাকার অভিযোগে নিহতের বাড়ি থেকে তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

[৪] পারিবারিক সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ অক্টোবর পার্বতীপুর শহরের চান্দোয়াপাড়া এলাকায় মৃত জহির উদ্দীনের ছেলে শাহাজাদ হোসেনের সাথে একই উপজেলার রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শরিফা বেগমের বিয়ে হয়। শরিফার চতুর্থ ও শাহাজাদ হোসেনের তৃতীয় বিয়ে।

[৫] বিয়ের পর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। প্রতিদিনই উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত। মাত্র দু মাস আগে শাহাজাদ হোসেন টাঙ্গাইলের এলেঙ্গায় একটি অটোরাইস মিলে শ্রমিক পদে চাকুরীতে যোগ দেয়। গত ১৪ এপ্রিল ভোরে শাহাজাদ হোসেন কর্মস্থল থেকে চান্দোয়াপাড়ায় নিজ বাড়িতে আসে।

[৬] পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, বুধবার বিকেলে স্ত্রী শরিফা বেগম সুজির হালুয়ার সাথে ঘুমের বড়ি মিশিয়ে তাকে খেতে দেয়। এতে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শরিফা বেগম গলাটিপে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে। হত্যাকান্ডের নেপথ্যে স্ত্রীর পরকিয়া সম্পর্কই মূল কারন বলে তিনি জানান।

[৭] পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়