শিরোনাম
◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির 

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১০:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে ও সকালে খালেদা জিয়ার জ্বর থাকলেও এখন ভালো: ব্যক্তিগত চিকিৎসক

শিমুল মাহমুদ: [২] করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটিস্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী।

[৩] এফএম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান বলেন, ‘ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে। তার ব্লাডের পরীক্ষাও ভালো এসেছে। কালকে রাতে এবং আজকে সকালে একটু জ্বর উঠেছিল, কিছুক্ষণ ছিল।’

[৪] খালেদা জিয়ার শারীরিক টেস্ট প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্টে সবই ক্লিয়ার আছে। তাই মনে করছি, তিনি স্ট্যাবল আছেন। কোভিডের প্রথম সপ্তাহের সঙ্গে দ্বিতীয় সপ্তাহের পার্থক্য আছে। দ্বিতীয় সপ্তাহটা আরও সতর্ক থাকতে হবে। যেকোনও এক সময় সিটি স্ক্যান করাবো। অক্সিজেনের অবস্থাও মোটামুটি ভালো আছে। খুব দ্রুত সিটি স্ক্যান করার পর বুঝতে পারবো বাসায় রেখে তার চিকিৎসা হবে, নাকি কোনও হাসপাতালে অবজারভেশনে রাখা দরকার।’

[৫] ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়া মানসিকভাবে স্থিতিশীল আছেন। যথেষ্ট ভালো আছেন। তিনি বলেন, ‘তার ফিজিওথেরাপি চলছে। আনুষঙ্গিক সব চিকিৎসাই চলছে।’ খালেদা জিয়া দেশবাসীর কাছ দোয়া কামনা করেছেন বলে জানান চিকিৎসক সিদ্দিকী।

[৬] বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের বাসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখভাল করে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ডা. এফ এম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মামুন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসময় উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ