শিরোনাম
◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মহীন দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে সিএমপি’র বন্দর বিভাগ

রাজু চৌধুরী : [২] সিএমপির বন্দর বিভাগের উদ্যোগে চালু করা হয়েছে কর্মহীন দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম ।

[৩] করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এই কার্যক্রম বৃহষ্পতিবার ১৫ এপ্রিল ১২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর উদ্ধোধন করেন।

[৪] এ কার্যক্রমের আওতায় প্যাসিফিক জিন্স ও কে এস আর এম এর সহায়তায় সিএমপি’র বন্দর বিভাগের ২৩ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ৫০০০ দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি ছোলা, ০১ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০১ কেজি লবন, ০১ লিটার ভোজ্য তেল ও ০১টি সাবান সহ সর্বমোট ১৮ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।

[৫] এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(বন্দর) এস এম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম(বার) সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ