শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে চলছে ঢিলেঢালা লকডাউন

সোহাগ হাসান :[২] করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত আট দিনের ‘সর্বাত্মক লকডাউনে’ সিরাজগঞ্জে দ্বিতীয় দিন চলছে ঢিলেঢালা। শহরের বিভিন্ন রাস্তায় কোনো ভারী যানবাহন না থাকলেও দোকানপাট ও ফুটপাতগুলো ছিল অনেকটাই স্বাভাবিক। তবে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

[৩] শুধু আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। অপর দিকে দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত চলমান লকডাউনে বিধিনিষেধ মেনে না চলায় সিরাজগঞ্জে ৪৬ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

[৪] বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান।

[৫] তিনি জানান, বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট চারটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ৩৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪৬ ব্যক্তিকে মোট ২৪ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়