শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ১১:১৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে এক দিনে করোনা শনাক্ত ২ লাখ, মৃত্যু ১ হাজারের বেশি

সুমাইয়া ঐশী: [৩] বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৩৯ জন। গোটা মহামারি সময়ে দেশটিতে দৈনিক সংক্রমণ এবারই প্রথম ২ লাখ ছাড়ালো। এর আগে বিশ্বে দৈনিক সংক্রমণে এই গণ্ডি পার করেছিলো কেবল যুক্তরাষ্ট্র। এনিয়ে ভারতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪। আনন্দবাজার, নিউজ ১৮

[৪] সংক্রমণের পাশাপাশি দেশটিতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনকভাবে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৩৮ জন। এ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা পর পর দুদিন হাজার ছাড়ালো। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ১২৩। এনডিটিভি

[৫] এত সংখ্যক মানুষ একদিনে এর আগে দেশটিতে শনাক্ত হয়নি। দৈনিক ১ লাখ সংক্রমণ থেকে ২ লাখে পৌঁছাতে এর আগে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিলো ২১ দিন। সেখানে মাত্র ১১ দিনেই ২ লাখের গণ্ডি পার করলো ভারত। মোট সংক্রমণের হিসাবে এখন বিশ্বের দ্বিতীয় দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়