শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনে যাত্রী পারাপার, ট্রলারসহ ৪ মাঝি আটক

ডেস্ক নিউজ: লকডাউন অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে বুধবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে ২টি ট্রলারসহ ৪ মাঝিকে আটক করেছে নৌ-থানা পুলিশ। লক্ষ্মীপুর হতে ট্রলার দুটিতে ৪০০ যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটের দিকে আসছিলো। এসময় মাঝ নদী থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাঝিরা হলেন লক্ষ্মীপুরের বাসিন্দা হারুন ব্যাপারী, আবুল কালাম, সালাউদ্দিন ও মেহেন্দীগঞ্জের মোশারেফ।

পূর্ব ইলিশা সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ভোর থেকেই মেঘনা নদীতে নৌ-পুলিশ টহল দিচ্ছিল। সকালে লক্ষ্মীপুর থেকে দুটি ট্রলারে প্রায় ২'শ করে ৪'শ যাত্রী নিয়ে ভোলার ইলিশার দিকে আসছিলো। মাঝ নদীতে নৌ-পুলিশ তাদের আটক করে। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেয়া হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দকৃত ট্রলার দুটি নিলামে বিক্রির পক্রিয়া চলছে বলেও জানান ওসি। সূত্র: ডিবিসি টিভি

  • সর্বশেষ