শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৪৯ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিক চেয়ারম্যানের অভিযোগ মিথ্যা বলে সিরাজগঞ্জে ছাত্রলীগের সংবাদ সম্মেলন (ভিডিও)

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের বিরুদ্ধে বিসিক চেয়ারম্যানের আনিত চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। তবে অভিযোগটি মিথ্যা দাবী করলেও এ বিষয়ে এখনও তিনি কোনো ব্যবস্থা নেননি।

[৩] মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে জেলা ছাত্রলীগের আয়োজনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ

[৪] এ সময় কালিয়া হরিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] এ সময় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন আহমেদ বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের শিল্পপার্ক। এ প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগীতা হচ্ছে। বিসিক শিল্পপার্কের মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান মজিদ এণ্ড সন্সের সাব ঠিকাদার হিসেবে আমি দীর্ঘ ৫ বছর যাবত মালামাল সরবরাহ করে আসছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবী করার প্রশ্নই ওঠে না। অথচ একটি মহল পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে আমাকে অভিযুক্ত করে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগ তুলেছে।

[৬] এ সময় বিসিক চেয়ারম্যানের অভিযোগ হাস্যকর উল্লেখ করে তিনি আরও বলেন, এ অভিযোগের কোন ভিত্তি নেই। কারণ মালামাল সরবরাহের বিষয়ে কোনদিন বিসিক চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়নি। এতেই বোঝা যায় অভিযোগটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এ সময় তিনি নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে বলেন, মানুষ মাত্রই কেউ ভূলের ঊর্ধ্বে নয়। আমারও চলার পথে ভূলত্রুটি থাকতে পারে। রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ও। সেইদিকগুলো বিবেচনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করার জন্য গণ্যমাধ্যমকর্মীদের অনুরোধ করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ