শিরোনাম
◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলার ঐতিহ্য হালখাতা

জিয়া উদ্দিন সিদ্দিকী: [২] মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দে প্রচলন করেন হালখাতার। বৈশাখের প্রথম দিনে ব্যবসায়ের দেনা পাওনা চুকিয়ে লাল খাতা বা নতুন খাতায় নাম লিখে। চলে পুরো মাস ধরে গানা বাজনা ও মন্ডা মিঠাই এর আনন্দ উৎসব। এদিনটি বাঙালী জাতিকে মনে করিয়ে দেয় বঙ্গাব্দ সালকে। সনাতন ধর্মাবলম্বি ব্যবসায়ীরা গনেষ পূজার মাধ্যমে দিনটি শুরু করেন। অন্যান্য ধর্মবলম্বিরাও আনন্দ উৎসবে মেতে উঠেন একসাথে।

[৩] বরগুনার আমতলী পৌরশহর ঘুরে দেখা গেছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ধোয়া মোছার কাজ চলছে। পুস্তক বিক্রেতা দোকান গুলোতে লাল খাতায় পরিপূর্ণ। ঘরের রমনীরা নানান পিঠা মন্ডা তৈরীর কাজে ব্যস্ত। ইতোমধ্যে নানান ডিজাইনের কার্ড পাঠানো হয়েছে ক্রেতাদের কাছে।

[৪] ছাত্রবন্ধু লাইব্রেরীর মালিক মোঃ সাকিব আকন বলেন, এ বছর হালখাতার খাতা বিক্রি তেমন হয়নি। মহামারী করোনায় আমাদের আনন্দ ও ব্যবসায়ের ব্যাপক ক্ষতি করেছে।

[৫] মুদী ব্যবসায়ী মাখন চন্দ্র ভট্টাচার্য্য বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও দোকানপাঠ পরিস্কার করেছি। নতুন খাতা এনেছি, সকল ক্রেতাদের দাওয়াত কার্ড বিতরণ করেছি। সকলের আর্শ্বিবাদ ও আমার দোকানে পদধুলি কামনা করছি।

[৬] পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মহামারী করোনা এ বছর বাঙালীর ঐতিহ্য নস্ট করে দিয়েছে। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক। আগামী দিনগুলোতে আমরা সকলে একত্রে মিলিত হয়ে নববর্ষের আনন্দ উপভোগ করবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়