শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরিদ্রদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা: ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে হেল্প-ডেস্ক চালু

নিউজ ডেস্ক: হাজারীবাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে হেল্প-ডেস্ক সভা অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডে বসবাসকারী বিভিন্ন বস্তিবাসী ও স্বল্প আয়ের বাসিন্দারা উপস্থিত থেকে তাদের সমস্যার কথা সরাসরি ওয়ার্ড কাউন্সিলরের সাথে আলোচনা করেন। ওয়ার্ড কাউন্সিলর জিন্নত আলী স্বল্প আয়ের বাসিন্দাদের সমস্যা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে স্বল্প আয়ের মানুষদের জন্য ‘হেল্প-ডেস্ক’ প্রক্রিয়া একবারেই নতুন পদ্ধতি। মাসের এক বা একাধিক একটি নির্দিষ্ট দিনে ওয়ার্ড কাউন্সিলর শুধুমাত্র স্বল্প আয়ের মানুষদের সাথে বসবেন এবং তাদের সমস্যা সমাধান করবেন। জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এবং সলিডারিটিস ইন্টারন্যাশনালের (এসআই) কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্লাম-বেইজড্ সিটিজেন এ্যাকশন নেটওয়ার্ক (স্ক্যান)’ প্রকল্পের আওতায় এই প্রক্রিয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৮টি ওয়ার্ডে চালু হয়েছে। দাতাসংস্থা ইউরোপীয় ইউনিয়ন এ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে।

ওয়ার্ড কাউন্সিলর জিন্নত অলী বলেন, হেল্প-ডেস্ক প্রথাটি চালু হওয়ার ফলে আমি দরিদ্র মানুষদের সাথে সরাসরি আলোচনা করতে পারছি। তাদের অনেক সমস্যা যা তারা কখনই বলতে পারত না, আজ তারা সরাসরি উপস্থিত থেকে আমাকে জানিয়েছে। আমিও যথাসম্ভব সমাধানের চেষ্টা করেছি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমার ওয়ার্ডে সকল শ্রেণি-পেশার বাসিন্দা আমার কাছে সমান। রিকের প্রকল্প সমন্বয়কারী এস. এম. এ. মুঈদ বলেন, নগরের পিছিয়ে পড়া জনগোষ্ঠি বিশেষ করে বস্তিবাসীরা পানি, পয়ঃনিষ্কাশন, বর্জ্য অপসারণসহ সব ধরনের নাগরিকসেবা চাহিদা অনুযায়ী পায় না। - ইত্তেফাক

  • সর্বশেষ