শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বালু উত্তোলনের সময় মিললো ২ হাজারের বেশি গুলি

ফরিদুল মোস্তফা খান: কক্সবাজার বাঁকখালী মোহনা থেকে বালু উত্তোলনের সময় উঠে এসেছে বস্তাভর্তি দুই হাজারের বেশি গুলি।রোববার মধ্যরাতে পাওয়া এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসি ই সিসি নামের একটি চায়না কোম্পানি।

বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে।প্রতিষ্ঠানটি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পাশের বাঁকখালী নদী ড্রেজিং করে বালু এনে ভরাট করা হচ্ছিলো। এসময় উত্তোলিত বালুর মধ্যে বস্তাভর্তি গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একই সঙ্গে খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারাও ঘটনাস্থলে হাজির হন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশসহ গিয়ে গুলিগুলো উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসে।

উদ্ধার হওয়া গুলির পরিমাণ ২ হাজার ১৯০টি। তারমধ্যে মেশিন গান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘ধারণা করা হচ্ছে-এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের কাছ থেকে রিপোর্টের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। তারপরও কোথা থেকে বা কীভাবে এসব গুলি আসল তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ