শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুষ্ঠানিকতা ছাড়াই শেষ হলো একুশে বইমেলা [২] নান্দনিক অঙ্গসজ্জায় ৩ প্রতিষ্ঠানকে পুরস্কার

শরীফ শাওন: [৩] সকাল ১২টা থেকে মেলা শুরু হয়ে বিকেল ৫টায় মেলা শেষ হয়। শেষ দিন হিসেবে লোকসমাগম কিছুটা বাড়লেও বইমেলা শেষে কোন আনুষ্ঠানিকতা হয়নি।

[৪] সোমবার বইমেলায় ৬৪টি নতুন বই প্রকাশ পেয়েছে। এদিন প্রকাশিত বইয়ের মধ্যে ছিলো গল্পের ৬টি, উপন্যাস ৪, প্রবন্ধ ৮, কবিতা ২৯, ছড়া ৪, জীবনী ২, মুক্তিযুদ্ধ ২, নাটক ১,বঙ্গবন্ধু ৪ এবং অন্যান্য ৬টি বই। এ নিয়ে বইমেলায় মোট প্রকাশ পেয়েছে ২হাজার ৬৪০টি বই।

[৫] আনুষ্ঠানিকতা হিসেবে ২০২১ সালে অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ ঘোষণা করা হয়।

[৬] উড়কি প্রকাশনার একটি ইউনিট নিয়ে ৪৩ নম্বর স্টলের অঙ্গসজ্জা, ২ ও ৪ ইউনিটে স্টল ১৮৯ ও ১৯০ নিয়ে সংবেদ প্রকাশনা এবং প্যাভেলিয়ন ২০ নিয়ে কথাপ্রকাশ এই পুরস্কার পেয়েছেন।

[৭] বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানান, একাডেমির এবছর প্রায় ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। গত বছর বিক্রি হয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকার।

[৮] বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির মহাসচিব মনিরুল হক বলেন, গতবারের তুলনায় এবার ১০ শতাংশের বেশি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়