শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নভোচারী হিসেবে আমিরাতের প্রথম নারী নোরা’র নাম ঘোষণা

রাশিদুল ইসলাম : [২] চার হাজার প্রতিযোগীর মধ্যে থেকে প্রথম দুই নভোচারী হিসেবে নোরা আল-মাতরুশি ও মোহাম্মদ আল-মুল্লা’র নাম ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। টুইটারে এ ঘোষণার কথা জানান মাখতুম নিজে।

[৩] প্রথম কোনো মুসলিম নারী হিসেবে নোরা নভোচারী হিসেবে মহাকাশ অভিযানে অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন।

[৪] নোরা নিজেও টুইটে জানান, ‘জাতি আজ আমাকে অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। কঠোর পরিশ্রম ও আমার লক্ষ্য পূরণ দেশবাসীর স্মৃতিতে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি আমিরাতের মহাকাশ গবেষণা কর্মসূচির নেতাদের ধন্যবাদ জানান এবং বলেন এখন লক্ষ্য অর্জনে চূড়ান্ত প্রস্তুতি শুরু হল।

[৫] ১৯৯৩ সালে নোরা জন্মগ্রহণ করেন। তিনি ইউনাইটেড আরব আমিরাত ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রী নেন। আমিরাতের ন্যাশনাল পেট্রোলিয়াম কন্সট্রাকশন কোম্পানিতে প্রকৌশল হিসেবে নোরা কর্মরত। তরুণ বয়স থেকেই মহাকাশ নিয়ে তার আগ্রহ ছিল ব্যাপক।

[৬] আমিরাতের আরেক নভোচারী আল-মুল্লা ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। দুবাই পুলিশে বৈমানিকদের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন তিনি।

[৭] এখন নোরা ও মুল্লা’কে মার্কিন গবেষণা সংস্থা নাসায় প্রশিক্ষণের জন্যে পাঠানো হবে।

[৮] এদিকে আরব নিউজ বলছে আরো দুজনকে আমিরাত নভোচারী হিসেবে নির্বাচিত করেছে। এরা হলেন সুলতান আল-নেইয়াদি ও হাজ্জা আল-মানসুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়